Admin Admin
২৪ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ৮

মাহফুজ বাবু; কুমিল্লা।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় সাজা পরোয়ানাও রয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে পাওয়া এক পলাতক আসামি এবং মাদক সেবনের অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা আড়াই বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে একই থানায় মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় সাজা পরোয়ানা জারি হয়েছে। ২০১৭ সালের একটি ডাকাতি মামলায় (দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারা) তাঁকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ২০১৯ সালের চোরাই মালামাল গ্রহণের একটি মামলায় তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, মঙ্গলবার এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ব্রাহ্মণপাড়া থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি মো. জহির মিয়া (৪০)-কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার শিদলাই ইউনিয়নের আলম বাড়ি এলাকার মৃত বসু মিয়ার ছেলে। গত ৭ নভেম্বর দায়ের করা মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, এসআই মো. শামীম হোসেন, এএসআই নাছির উদ্দিন ও এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের কামরুল ইসলাম (৩৭), আসলাম (২৬), জহিরুল ইসলাম (৪৪), আরিফুল ইসলাম (২৩) ও আলমগীর (৩৫) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের আকমত আলী (৪৫)।

গ্রেপ্তার ছয়জনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/11/24/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87-3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ৮

১

পাঁচথুবী ইউনিয়নে দলীয় সমর্থন প্রাপ্তিতে শতভাগ আশাবাদী সাবেক ছাত্রদল নেতা রাহুল

২

দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৪

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৫

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

৬

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ

৭

বরুড়ায় গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৮

কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১০

hwgngfyf8x3

১১

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

১৩

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

১৪

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

১৫

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

১৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

১৭

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

১৮

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির্মাণ অতি জরুরি-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

১৯

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা

২০