Admin Admin
১২ নভেম্বর ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যার অভিযোগ

‎কুমিল্লা প্রতিনিধি
‎কুমিল্লায় হানিট্র্যাপের ফাঁদে ফেলে কয়েক শতকোটি টাকার সম্পদ ও নগদ অর্থ আত্মসাতের পর, সড়ক দুর্ঘটনার আড়ালে প্রবাসী ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুই নারীসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের।
‎
‎কুমিল্লার লাকসামের বিজরা বাজার এলাকার প্রবাসী ব্যবসায়ী আব্দুল মমিন সড়ক দুর্ঘটনায় নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। এর আগে সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র ব্ল্যাকমেইল ও প্রতারণা করে ঐ ব্যবসায়ীর কাছ থেকে নগদ দেড় কোটি টাকা এবং ১০ একরের বেশি জমি হাতিয়ে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী কাতার প্রবাসী পরিবারের।
‎
‎মুলত টাকা ও বিপুল পরিমাণ সম্পদের এই জাল জালিয়াতির ঘটনা প্রকাশ্যে চলে আসতে পারে এমন আশঙ্কায়, দুর্ঘটনার নাটক সাজিয়ে আব্দুল মমিন কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে।
‎
‎এ ঘটনায় দুই নারীসহ ১৫ জনকে আসামি করে গত ৫ নভেম্বর কুমিল্লার আদালতে মামলা করেছেন নিহতের ছেলে ফখরুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে লাকসাম থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
‎
‎মামলার বর্ণনা অনুযায়ী জানা যায়, গত ১৬ আগস্ট রাত ৯টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরা বাজারের উত্তরে এমআরএফ ফিলিং স্টেশনের সামনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল মমিন। প্রথমে তাঁকে কুমিল্লার মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০ আগস্ট লাকসাম থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়।
‎
‎ফখরুল ইসলামের দাবি, তাঁর বাবা সংঘবদ্ধ প্রতারক ও হানিট্র্যাপ চক্রের ফাঁদে পড়েছিলেন। চক্রের সদস্যরা তাঁর বাবাকে ফাঁদে ফেলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। এগুলো প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় দেড় কোটি টাকা আদায় করা হয়। এ ছাড়াও তার স্বাক্ষর নেয়া অলিখিত চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে এক হাজার শতকেরও বেশি জমি দলিল ও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে নিজেদের নামে নেওয়া হয়েছে। এসব সম্পদের মূল্য কয়েকশ কোটি টাকা বলে দাবি পরিবারের।
‎
‎বাদীর অভিযোগ, সম্পদ আত্মসাতের ঘটনা প্রকাশ এবং আগের একটি মামলার ভিকটিম ও সাক্ষী হওয়ায় তাঁর বাবাকে হ়ত্যার পরিকল্পনা করা হয়। ২০২৪ সালের ৪ মে এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় করা মামলাটিতে পুলিশ অভিযোগপত্র দিয়েছে এবং সেটি বিচারাধীন রয়েছে।
‎
‎এদিকে আব্দুল মমিনের মৃত্যু কিছুদিন পর মৃত্যু হয় তার বিশ্বস্ত দলীল লেখক হাফেজ রবিউল ইসলামের। প্রতারণা ও হানীট্র্যাপ চক্রের ঘটনার অন্তরালে এই চক্রের মুল হোতা বরুড়া গালিমপুর এলাকার দলিল লেখক রবিউল। জালিয়াতি ও প্রতারণা সকল বিষয় বেরিয়ে আসতে শুরু করে রবিউলের মৃত্যুর পর। জানা যায়, দলিল লেখল রবিউলের মৃত্যুর পর তার স্ত্রী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ফাতেমা পারভীন জান্নাত, রবিউলের বাবা সাব রেজিস্টার অফিসের সাবেক সহকারী কর্মকর্তা মোঃ হানিফ, ছোট ভাই এডভোকেট কামরুল ইসলাম, এনামুল হক সহ চক্রের অন্যান্য সদস্যদের মধ্যে আত্মসাৎ করা বিশাল এ সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। এতে প্রতারণা ও সম্পদ আত্মসাতের বিভিন্ন তথ্য স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সামনে আসতে শুরু করে।

‎নিহত আব্দুল মমিনের ছেলে ফখরুল ইসলামের আরও দাবি, হত্যার অভিযোগে জড়িয়ে পড়ার আশঙ্কায় চক্রের কয়েকজন সদস্য জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন এবং তাঁদের নামে দলিল করা কিছু জমি আব্দুল মমিনের সন্তানদের ফেরতও দিয়েছেন ইতিমধ্যে।
‎
‎এদিকে কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল মমিন সাথে ঘটে যাওয়া অন্যায় ও জালিয়াতি বিষয়গুলো সামনে এলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/11/12/%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%82%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর

১

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

২

ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যার অভিযোগ

৩

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

৫

কুবি শিক্ষার্থী রিন্থী ও তাঁর মাকে হত্যা: কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

৬

ফাতেমা বিল্ডার্সের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচারে নেমেছেন কুচক্রী মহল

৭

টেকনাফের হ্নীলায় অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

৮

পৌর যুব মহিলালীগের সভাপতি তাসকিরা তান্নিন সনি ‘কে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ

৯

আইন ও সমাজসেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক

১০

পাবনার চাটমোহরে সার নিতে গিয়ে সংঘর্ষ, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

১১

সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

১২

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক

১৩

ব্যবসায়িক সাফল্য আর তুমুল জনপ্রিয়তাই কি কাল হলো মিছবাহ’র?

১৪

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

১৫

মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ

১৬

আনন্দপুরের ঐক্যের বার্তা, চেয়ারম্যান পদে শাহজাহানকে ঘিরে নতুন সমীকরণ

১৭

গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

১৮

গোমতীর চরে শুরু কুমিল্লা জেলা ইজতেমা, আখেরি মোনাজাত শনিবার

১৯

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

২০