Admin Admin
৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৬

মোঃ শাহজাহান বাশার রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৩ অক্টোবর) গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার ৫৬ জনের মধ্যে তেজগাঁও থানার ১৭ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৫ জন এবং হাতিরঝিল থানার ৭ জন রয়েছেন। পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন—লোকিয়া বেগম (২৫), মো. আলামিন (৩১), মো. শরীফ উদ্দিন (২৯), মো. রাব্বি ইসলাম (২৩), মো. আলামিন হোসেন (২২), কাঞ্চন (২২), মো. গিয়াস উদ্দিন (৩৫), মো. রাজিব (১৯), মো. আলমগীর (৩২), মো. মুরাদ (৩২), মো. রাকিবুল হাসান (২৭), মো. আব্দুল হাদী (২৬), মো. ইসমাইল হোসেন (৩৯), মো. সাব্বির (২২), বাপ্পী হাসান ইয়াসিন (২১), এস এম রাশেদুল ইসলাম রাশেদ (৩০), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম, ওমর ফারুক (৩০), মো. আল আমিন (৩৬), মোসা. জান্নাত (২৩), মো. শাহরিয়ার আলম তানভীর (২৫) ও মো. হৃদয় (২৩)। এ ছাড়া ফয়সাল (২০), মো. শাহিন আলম (৩২), আশিক (২০), আকাশ খন্দকার (৩২), মো. আব্দুর রহমান (৩৫), মো. শাহাজাদা (১৯), নব কিশোর (১৯), মো. মাজাহারুল ইসলাম (৩৯), মো. সুজন আলী (২৯), মো. সাব্বির হোসেন (২৫), মো. ফাহিম (২০), মো. রায়হান সরদার (২৪), মো. আব্দুল আজিজ (২৫), মো. শুভ পারভেজ (২৫), মো. রাকিব (২১), মো. সাব্বির (১৯), মো. মামুন (৩৪), মো. রুবেল (২৩), মো. আরজু হাসান (৩০), মো. ওসমান (২০), মো. মিন্টু (৪০), মো. রিফাত (২০), মো. আমির হোসেন (২৬), মো. রবিউর আউয়াল (২০), সাইদুল ইসলাম (৩০), মো. শিমুল (২১), মো. রমজান (৩২), মো. চঞ্চল (৪০), ফেরদৌস আহমেদ সাইমন (৩৮), ওমর (৩২), মোর্শেদ (২৫), মো. শাওন (২৫) এবং মো. ফয়সাল খান (৩৪) রয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মোঃ শাহজাহান বাশারঃ

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৩ অক্টোবর) গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার ৫৬ জনের মধ্যে তেজগাঁও থানার ১৭ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৫ জন এবং হাতিরঝিল থানার ৭ জন রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন—লোকিয়া বেগম (২৫), মো. আলামিন (৩১), মো. শরীফ উদ্দিন (২৯), মো. রাব্বি ইসলাম (২৩), মো. আলামিন হোসেন (২২), কাঞ্চন (২২), মো. গিয়াস উদ্দিন (৩৫), মো. রাজিব (১৯), মো. আলমগীর (৩২), মো. মুরাদ (৩২), মো. রাকিবুল হাসান (২৭), মো. আব্দুল হাদী (২৬), মো. ইসমাইল হোসেন (৩৯), মো. সাব্বির (২২), বাপ্পী হাসান ইয়াসিন (২১), এস এম রাশেদুল ইসলাম রাশেদ (৩০), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম, ওমর ফারুক (৩০), মো. আল আমিন (৩৬), মোসা. জান্নাত (২৩), মো. শাহরিয়ার আলম তানভীর (২৫) ও মো. হৃদয় (২৩)।

এ ছাড়া ফয়সাল (২০), মো. শাহিন আলম (৩২), আশিক (২০), আকাশ খন্দকার (৩২), মো. আব্দুর রহমান (৩৫), মো. শাহাজাদা (১৯), নব কিশোর (১৯), মো. মাজাহারুল ইসলাম (৩৯), মো. সুজন আলী (২৯), মো. সাব্বির হোসেন (২৫), মো. ফাহিম (২০), মো. রায়হান সরদার (২৪), মো. আব্দুল আজিজ (২৫), মো. শুভ পারভেজ (২৫), মো. রাকিব (২১), মো. সাব্বির (১৯), মো. মামুন (৩৪), মো. রুবেল (২৩), মো. আরজু হাসান (৩০), মো. ওসমান (২০), মো. মিন্টু (৪০), মো. রিফাত (২০), মো. আমির হোসেন (২৬), মো. রবিউর আউয়াল (২০), সাইদুল ইসলাম (৩০), মো. শিমুল (২১), মো. রমজান (৩২), মো. চঞ্চল (৪০), ফেরদৌস আহমেদ সাইমন (৩৮), ওমর (৩২), মোর্শেদ (২৫), মো. শাওন (২৫) এবং মো. ফয়সাল খান (৩৪) রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/04/%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9C%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

hwgngfyf8x3

১

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

৩

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

৪

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

৫

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

৭

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

৮

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির্মাণ অতি জরুরি-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

৯

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা

১০

আযমতে মোস্তফা ﷺ ও ইশকে আহলে বায়ত প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অগ্রণী ভূমিকা রাখছে মাইজভাণ্ডার শরীফ: সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১১

অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে আনোয়ারা ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত

১২

শূন্য থেকে শুরু, পরিশ্রমের স্বীকৃতি—‘Jone’s Makeover’ অ্যাওয়ার্ড পেলেন আশ্রাফুল ইসলাম জনি

১৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ খানকে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি!

১৪

ডেসকোতে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে ‘ডলার মঈনদ্দিন’

১৫

নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর

১৬

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যার অভিযোগ

১৮

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

২০