মোঃ শাহজাহান বাশারঃ
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৩ অক্টোবর) গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতার ৫৬ জনের মধ্যে তেজগাঁও থানার ১৭ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৫ জন এবং হাতিরঝিল থানার ৭ জন রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন—লোকিয়া বেগম (২৫), মো. আলামিন (৩১), মো. শরীফ উদ্দিন (২৯), মো. রাব্বি ইসলাম (২৩), মো. আলামিন হোসেন (২২), কাঞ্চন (২২), মো. গিয়াস উদ্দিন (৩৫), মো. রাজিব (১৯), মো. আলমগীর (৩২), মো. মুরাদ (৩২), মো. রাকিবুল হাসান (২৭), মো. আব্দুল হাদী (২৬), মো. ইসমাইল হোসেন (৩৯), মো. সাব্বির (২২), বাপ্পী হাসান ইয়াসিন (২১), এস এম রাশেদুল ইসলাম রাশেদ (৩০), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম, ওমর ফারুক (৩০), মো. আল আমিন (৩৬), মোসা. জান্নাত (২৩), মো. শাহরিয়ার আলম তানভীর (২৫) ও মো. হৃদয় (২৩)।
এ ছাড়া ফয়সাল (২০), মো. শাহিন আলম (৩২), আশিক (২০), আকাশ খন্দকার (৩২), মো. আব্দুর রহমান (৩৫), মো. শাহাজাদা (১৯), নব কিশোর (১৯), মো. মাজাহারুল ইসলাম (৩৯), মো. সুজন আলী (২৯), মো. সাব্বির হোসেন (২৫), মো. ফাহিম (২০), মো. রায়হান সরদার (২৪), মো. আব্দুল আজিজ (২৫), মো. শুভ পারভেজ (২৫), মো. রাকিব (২১), মো. সাব্বির (১৯), মো. মামুন (৩৪), মো. রুবেল (২৩), মো. আরজু হাসান (৩০), মো. ওসমান (২০), মো. মিন্টু (৪০), মো. রিফাত (২০), মো. আমির হোসেন (২৬), মো. রবিউর আউয়াল (২০), সাইদুল ইসলাম (৩০), মো. শিমুল (২১), মো. রমজান (৩২), মো. চঞ্চল (৪০), ফেরদৌস আহমেদ সাইমন (৩৮), ওমর (৩২), মোর্শেদ (২৫), মো. শাওন (২৫) এবং মো. ফয়সাল খান (৩৪) রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।