Admin Admin
২৬ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর

মোঃ শাহজাহান বাশার

মাসলকগত বিভাজন, পারস্পরিক বিরোধ ও মতাদর্শিক সংকীর্ণতা পরিহার করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।

তিনি বলেছেন, ইমাম আবুল হাসান আশআরি (রহ.) ও ইমাম আবু মানসুর মাতুরিদি (রহ.)-এর প্রদর্শিত আকিদাগত আদর্শ সুন্নি ইসলামী চিন্তাধারার ঐতিহাসিক ভিত্তি। এই আদর্শ ধারণ করে মতপার্থক্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিভাজন ও বিদ্বেষের পরিবর্তে ঐক্য, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তোলা সময়ের দাবি।

বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লামা কালীকৃষ্ণপুর ঈদগাহ মাঠে আয়োজিত ‘পবিত্র সুন্নী মহাসম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মতপার্থক্য ইসলামের জ্ঞানচর্চা ও ব্যাখ্যাগত ঐতিহ্যের স্বাভাবিক অংশ। তবে মতের ভিন্নতা যেন পারস্পরিক বিদ্বেষ, বিভেদ কিংবা একে অন্যের ধর্মীয় অবস্থানকে হেয় করার কারণ না হয়। ইলমি বিষয়ে মতভিন্নতা থাকলে তা দলিল, প্রজ্ঞা, শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পর্যালোচনা করতে হবে।

তিনি আরও বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঐতিহ্য হচ্ছে মধ্যপন্থা, ভারসাম্য, ইলম, আমল, আখলাক ও রাসূলপ্রেমের সমন্বিত জীবনদর্শন। এই আদর্শের অনুসারীদের নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার পাশাপাশি ইসলামের শান্তি, মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে।

মুসলিম সমাজের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক দ্বন্দ্বে শক্তি ক্ষয় না করে দ্বীনি শিক্ষা, নৈতিক উন্নয়ন, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মহাসম্মেলনে নবীপ্রেম, আহলে বাইতের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা এবং ওলি-আউলিয়াদের প্রদর্শিত আত্মশুদ্ধি ও মানবকল্যাণের আদর্শ তুলে ধরেন প্রধান অতিথি। তাঁর মতে, বিভাজনের পরিবর্তে ঐক্য, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা এবং সংকীর্ণতার পরিবর্তে উদারতার চর্চাই হওয়া উচিত সুন্নি সমাজের অগ্রযাত্রার ভিত্তি।

মহাসম্মেলনে সভাপতিত্ব করেন ১১ নম্বর শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গোলাপগঞ্জ শাখার সভাপতি এম. কবির উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন মইনীয়া নজরুলীয়া দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লার সাজ্জাদানশীন পীরজাদা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী আল-মাইজভাণ্ডারী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা শাহ রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী মাইজভাণ্ডারী, মিরপুর-১ মসজিদে গাউছুল আজমের খতিব মাওলানা মুফতি এইচ. এম. মাকসুদুর রহমান, হাফেজ ক্বারী খাজা বাহাউদ্দীন মাইজভাণ্ডারী, শায়ের মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী এবং মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী মাইজভাণ্ডারীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর যুগ্ম মহাসচিব শাহ্ মোহাম্মদ ইব্রাহীম মিয়া, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গোলাপগঞ্জ শাখার সহসভাপতি মো. সাইফ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ধর্মীয় ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, সংগঠনের নেতৃবৃন্দ, ভক্ত-আশেকান ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় ধর্মীয় আবেগঘন পরিবেশে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল। ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলুল্লাহ’, ‘নারায়ে হায়দারী—ইয়া মাওলা আলী’, ‘নারায়ে গাউছিয়া—ইয়া গাউছুল আজম মাইজভাণ্ডারী’ এবং ‘আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন উপস্থিত মুসল্লিরা।

আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা, নবীপ্রেম, আধ্যাত্মিক সাধনা, নৈতিক মূল্যবোধ এবং সমসাময়িক সমাজে সুন্নি আদর্শের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় বিভাজন ও অসহিষ্ণুতা পরিহার করে কুরআন-সুন্নাহর আলোকে ঐক্য, সম্প্রীতি ও মানবকল্যাণের চর্চা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মহাসম্মেলনের শেষপর্বে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/11/26/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%95%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকশীমূলে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সফল চেয়ারম্যান হুমায়ুন কবির, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

১

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর

২

কুমিল্লায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

৩

ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের অভিযানে অবৈধভাবে মাটি কাটার ২টি ড্রেজার ও সরঞ্জাম জব্দ

৪

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ৮

৫

পাঁচথুবী ইউনিয়নে দলীয় সমর্থন প্রাপ্তিতে শতভাগ আশাবাদী সাবেক ছাত্রদল নেতা রাহুল

৬

দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

৭

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৮

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৯

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

১০

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ

১১

বরুড়ায় গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১২

কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

১৩

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৪

hwgngfyf8x3

১৫

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

১৭

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

১৮

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

১৯

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

২০