Admin Admin
২৫ নভেম্বর ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের অভিযানে অবৈধভাবে মাটি কাটার ২টি ড্রেজার ও সরঞ্জাম জব্দ

মাহফুজ বাবু; কুমিল্লা।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার উত্তর চান্দলা এলাকায় মিরপুর-কুমিল্লা সড়কের পশ্চিম পাশে কামালের পুকুর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানান, ব্রাহ্মণপাড়া থানায় দায়েরকৃত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে রয়েছেন মো. কামাল হোসেন (৪০), মো. সুমন মিয়া (৩০) ও সোহেল মিয়া (৩২)। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি করে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করছেন তারা। এতে করে আশেপাশের জমি ও ফসলের ক্ষতি, জমির শ্রেণি পরিবর্তন, পরিবেশ ও সড়কের ক্ষতি হচ্ছে।

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—৩২ ও ২৪ ঘোড়ার দুটি ড্রেজার ইঞ্জিন মেশিন, দুটি পাম্প, দুটি চেসিস, দুটি লোহার মাচা, একটি পাইপ ও অল্প পরিমাণ তেলসহ দুটি ড্রাম, একটি যন্ত্রের ড্রাম এবং একটি ছোট পাইপ।

মামলার তদন্তের অংশ হিসেবে ড্রেজার পরিচালনায় ব্যবহৃত এসব সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানন তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/11/25/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

১

ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের অভিযানে অবৈধভাবে মাটি কাটার ২টি ড্রেজার ও সরঞ্জাম জব্দ

২

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ৮

৩

পাঁচথুবী ইউনিয়নে দলীয় সমর্থন প্রাপ্তিতে শতভাগ আশাবাদী সাবেক ছাত্রদল নেতা রাহুল

৪

দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

৫

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৬

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৭

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

৮

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ

৯

বরুড়ায় গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১০

কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

১১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১২

hwgngfyf8x3

১৩

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৪

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

১৫

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

১৬

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

১৭

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

১৮

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

১৯

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

২০