Admin Admin
১৮ অক্টোবর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার ৩

মাহফুজ বাবু; কুমিল্লা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানি পণ্য, হুইস্কি ও গাঁজা উদ্ধার করেছে থানা-পুলিশ। এসব অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

ওসি ফারুক হোসেন জানান, অভিযানে ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ৭০ প্যাকেট বাজি, ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং, ৬০০টি ভারতীয় ওডোমস ক্রিম, চার বোতল ভারতীয় হুইস্কি এবং ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার দুপুর ২টায় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর মোড়ে সিদ্দিকুর রহমানের বাড়ির ফটকের সামনে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। এ সময় ৪০ প্যাকেট ভারতীয় ট্যাং ও ৬০০টি ওডোমস ক্রিম উদ্ধারসহ আলম মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের গৌরীপুর থানার সিদলা এলাকার বাসিন্দা।

বিকেল ৫টায় শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশনসংলগ্ন তিন রাস্তার মোড়ে সেলিম মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালান এসআই রূপম কুমার সরকার। এ সময় রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৭০ প্যাকেট বাজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে, বিকেল ৪টায় শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় ইদু মেম্বারের বাড়ির উত্তর পাশের সেতুসংলগ্ন সড়কে অভিযান চালান এসআই মো. আল-আমিন। এ সময় চার বোতল ভারতীয় তৈরি হুইস্কি উদ্ধারসহ অজিত চন্দ্র নমঃ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, সন্ধ্যা ৭টায় শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকায় আরএমসি নামের একটি ট্রেনিং সেন্টারের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালান এসআই মো. শামীম হোসেন। এ সময় ছয় কেজি গাঁজা উদ্ধারসহ টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/18/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার ৩

১

সিকিউরিটি চেক দিয়ে একের পর এক মামলা হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

২

কাল শিল্পকলায় বসছে এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর

৩

অবৈধ চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

৪

পাবনার ১৯৮ বছর পূর্তিতে ‘শুভ পাবনা দিবস’ উদযাপন

৫

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: মন্ত্রী ইয়াছিন

৬

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

৭

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

৮

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৯

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

১০

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

১১

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

১২

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

১৩

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

১৪

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১৬

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১৭

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১৮

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৯

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

২০