Admin Admin
১৫ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের কার্যালয়ে হট্টগোল ও বর্তমান সেক্রেটারি জেনারেল মু. মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলাম সামদানীসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে অভিযোগের বিষয়ে সামদানীর বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মোগলটুলি এলাকার ফারুকী হাউসে মহানগর জামায়াতের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা গেছে বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ ও এমদাদুল হক মামুনকে বিভাগীয় দায়িত্ব দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটিতে সংযুক্ত করা হয়েছে। এরপর থেকে মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ বিষয়ে বৈঠক চলাকালে বিরোধ উত্তেজনায় রূপ নেয়।

বর্তমান সেক্রেটারি জেনারেল মু. মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একপর্যায়ে তাঁর বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ের সামনে থাকা গাড়িটি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রের দাবি, বুধবার রাতেই নতুন কমিটি গঠনের ভোট গ্রহণের সম্ভাবনা ছিল। এ নিয়ে চলমান বৈঠকে মাহবুবুর রহমান তাঁর অনুসারীদের আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল ও গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাহবুবুর রহমান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন বলে জানা গেছে। এ ঘটনায় জামায়াতের সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।”

ফেসবুক বার্তায় যা বললেন মহানগর জামায়াতের আমির

ঘটনার বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, দলটির সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।

তিনি জানান, বুধবার রাত ৭টার দিকে মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত সভা চলছিল। এ সময় কয়েকজন যুবক সভাস্থলে প্রবেশ করে হইচই করেন। পরে চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় তাঁরা দলটির একটি গাড়ি ভাঙচুর করেন।

কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কারা জড়িত এবং কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানার পর গণমাধ্যমকে জানানো হবে।

সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

এদিকে জামায়াতের কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে মাস্ক পরা এক ব্যক্তিকে রড দিয়ে কালো রঙের একটি গাড়িতে আঘাত করতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে কয়েকজন দলীয় নেতাকর্মীকেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলাম সামদানীসহ কয়েকজন দলীয় কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল করেন। তাঁদের দাবি, এ সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

তবে এসব অভিযোগের বিষয়ে গোলাম সামদানীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

দায় নিচ্ছে না এবি পার্টি, তদন্তের কথা জানাল জেলা নেতৃত্ব

এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক এক বিবৃতিতে জানান, জামায়াতের অভ্যন্তরীণ ঘটনায় দলটির মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলাম সামদানীর সম্পৃক্ততার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদ তাঁদের নজরে এসেছে।

তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিষয়টি অবগত হয়েছেন। তথ্য-উপাত্ত সংগ্রহ করে দলীয় ডিসিপ্লিনারি কমিটিতে উপস্থাপনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মিয়া মোহাম্মদ তৌফিক আরও বলেন, জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে সৃষ্ট জটিলতায় এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখা কোনোভাবেই সম্পৃক্ত নয়। ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকলে তার দায় দল বহন করবে না। এ বিষয়ে মহানগর ও জেলা শাখার নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনাটি আমি শুনেছি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জামায়াতের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বিকট শব্দের কথা স্থানীয়দের কাছ থেকে জানা গেলেও সেটি ককটেল বিস্ফোরণ, নাকি পটকার শব্দ—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/15/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০