Admin Admin
১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

মোঃ শাহজাহান বাশার

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন, বর্তমান বিশ্বে হিংসা, প্রতিহিংসা, ক্ষমতার লোভ সাম্প্রদায়িক বিদ্বেষ ও যুদ্ধ বিগ্রহ মানব সভ্যতাকে বিপর্যস্ত করে তুলছে- শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

লাখো আশেক-ভক্তের ‘আমিন, আমিন’ ধ্বনি ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মাইজভাণ্ডার দরবার শরিফের অন্যতম আধ্যাত্মিক সাধক হযরত গাউসুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ক.)-এর ১৬৪তম খোশরোজ শরিফ।
বুধবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠন ও মঞ্জিলের উদ্যোগে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ, রওজা মোবারকে গিলাফ প্রদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, ছেমা-কাওয়ালী, জীবনী আলোচনা, ওয়াজ-মিলাদ মাহফিল ও তবারক বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়। খোশরোজ শরীফ উপলক্ষে
মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নিজামী মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বাবাভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র, আওলাদে রাসুল (দ.), মাইজভাণ্ডার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত শাহসুফি শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, কঠোর রিয়াজত, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে বাবাভাণ্ডারী (ক.) আধ্যাত্মিকতার উচ্চমার্গে উপনীত হন। তাঁর জীবনাদর্শ মানুষকে আল্লাহর প্রেম, আত্মসংযম, বিনয় ও সৃষ্টির সেবায় উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে হিংসা-প্রতিহিংসা, সাম্প্রদায়িক বিদ্বেষ,ক্ষমতার লোভ ও যুদ্ধবিগ্রহ মানবসভ্যতাকে বিপর্যস্ত করছে।
এ পরিস্থিতিতে বাবাভাণ্ডারীর (ক.) প্রেম, শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের আদর্শ অনুসরণ অত্যন্ত জরুরি।

শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন ধর্মীয় সাধনার প্রকৃত সার্থকতা মানুষের কল্যাণে কাজ করা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার ও সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্যে নিহিত।
তিনি আরও বলেন, মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা এবং সংঘাতের পরিবর্তে সংলাপ ও শান্তিকে প্রাধান্য দিতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা এবং বিশ্বমানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মেহেবুব এ মইনুদ্দিন -এ- মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দীন।
আলোচনায় অংশ গ্রহন করেন বিএসপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসীন চৌধুরী, মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক,ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মাওলানা বাকের আনসারী,মাওলানা নাজের হোসাইন, মাওলানা খাজাবাহা উদ্দীন,হাফেজ মাওলানা কেরামত আলী প্রমুখ।
পরিশেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী । এই সময় লাখো আশেক-ভক্তের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মাইজভাণ্ডার দরবার শরিফ।

মোবাইল :০১৮৮৫৯১৪৯০৯
তারিখ:

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/14/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০