Admin Admin
১৮ অক্টোবর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাল শিল্পকলায় বসছে এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর

মোঃ শাহজাহান বাশার

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’-এর দশম আসর। এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির যৌথ আয়োজনে বিকেল সাড়ে ৪টায় শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। উদ্বোধন করবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শেখ মহ. রেজাউল ইসলাম।

এবারের আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের মার্শাল আর্ট কিংবদন্তি ও চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি এ আর এম আলিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জজকোর্টের আইনজীবী ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি অ্যাডভোকেট মো. হাবিবুল হক এবং মিতালী গার্মেন্টস ও নিখুঁত ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মিতু আক্তারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির কর্ণধার স্বপন আহমেদ। আয়োজকদের প্রত্যাশা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এবারের অনুষ্ঠানটি দেশের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করবে।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/18/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার ৩

১

সিকিউরিটি চেক দিয়ে একের পর এক মামলা হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

২

কাল শিল্পকলায় বসছে এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর

৩

অবৈধ চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

৪

পাবনার ১৯৮ বছর পূর্তিতে ‘শুভ পাবনা দিবস’ উদযাপন

৫

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: মন্ত্রী ইয়াছিন

৬

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

৭

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

৮

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৯

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

১০

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

১১

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

১২

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

১৩

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

১৪

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১৬

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১৭

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১৮

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৯

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

২০