Admin Admin
১২ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চান্দিনায় এসিল্যান্ড অফিসের পাশেই সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ!

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় সরকারি খালের একাংশ ভরাট করে ব্যক্তিগত চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড সংলগ্ন ক্ষীরনদীর একটি শাখা খালের পাড়ে বাঁশের বেড়া দিয়ে বালুভর্তি বস্তা ফেলে প্রায় ১০ ফুট চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। গত বুধবার ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিলেও চার দিন পর রবিবার সরেজমিনে গিয়ে সেখানে রাস্তা নির্মিত অবস্থায় দেখা গেছে।

এ ঘটনায় সরকারি খালের জায়গা দখল ও জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ওবায়দুর রহমান শিশনসহ কয়েকজনের বিরুদ্ধে খালের একাংশ ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ওবায়দুর রহমান শিশনসহ দুই ব্যক্তি ক্ষীরনদীর শাখা খালের পাশে পর্যাপ্ত জায়গা না রেখেই দুটি বহুতল ভবন নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে অন্যের জায়গা ব্যবহার করে যাতায়াত করলেও সম্প্রতি খালের একাংশ ভরাট করে চলাচলের রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ কাজে রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়া থাকার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে জড়িত কারো নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও অভিযুক্তরা।

গত বুধবার (৭ অক্টোবর) খাল ভরাট করে রাস্তা নির্মাণের খবর পেয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রবিবার (১১ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের এক পাশে বাঁশের বেড়া দিয়ে বালুভর্তি বস্তা ফেলে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রায় ১০ ফুট প্রশস্ত এ রাস্তা তৈরিতে খালের জায়গা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি খাল কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রয়োজনে ভরাট করা হলে তা সবার জন্য উদ্বেগের বিষয়। খালটি এলাকার পানি নিষ্কাশন ও স্বাভাবিক জলপ্রবাহের জন্য গুরুত্বপূর্ণ। এভাবে খালের জায়গা ভরাট করে রাস্তা তৈরি করা হলে ভবিষ্যতে পানি চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তাঁরা সরকারি জায়গার সীমানা নির্ধারণ করে খালের জায়গা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুর রহমান শিশন বলেন, আমি ১২ বছর ধরে চলাচলের পথ নিয়ে ভোগান্তিতে আছি। তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হলে তাঁরা আমাকে আপাতত খালের পাড় দিয়ে রাস্তা বানিয়ে চলাচলের পরামর্শ দেন।

যদিও গণ্যমান্য ব্যক্তি কারা এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিশন কারো নাম প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল হক বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন।গতকাল সার্ভেয়ারের মাধ্যমে জায়গাটি পরিমাপ করা হয়েছে,এখন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারি জায়গা দখল করার এখতিয়ার কারও নেই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/12/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%85%e0%a6%ab/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০