শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে সুমনকে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখে।
নিহতের বাবা জানিয়েছেন, সুমন মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন