Admin Admin
৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

আজিজুর রহমান জয়নাল, সিলেট প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, সিলেট বিভাগীয় কমিটি। এক অভিনন্দন বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি এনাম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মোঃ বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বার্তায় বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে গোলাপগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে এনাম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মোঃ বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম. আব্দুল জলিল। জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণ এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/04/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

hwgngfyf8x3

১

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

৩

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

৪

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

৫

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

৭

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

৮

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির্মাণ অতি জরুরি-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

৯

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা

১০

আযমতে মোস্তফা ﷺ ও ইশকে আহলে বায়ত প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অগ্রণী ভূমিকা রাখছে মাইজভাণ্ডার শরীফ: সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১১

অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে আনোয়ারা ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত

১২

শূন্য থেকে শুরু, পরিশ্রমের স্বীকৃতি—‘Jone’s Makeover’ অ্যাওয়ার্ড পেলেন আশ্রাফুল ইসলাম জনি

১৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ খানকে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি!

১৪

ডেসকোতে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে ‘ডলার মঈনদ্দিন’

১৫

নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর

১৬

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যার অভিযোগ

১৮

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

২০