Admin Admin
১ অক্টোবর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে যুবক নিহত

মাহফুজ বাবু:

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা-ভাতিজার হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম বারুর গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের সঙ্গে নিশাত (২২) ও লিমন (৪০)-এর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দা ও ছুরি দিয়ে শফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত নিশাত বারুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন মৃত জয়নাল আবেদিনের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/01/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে যুবক নিহত

২

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন: সুশাসনের পথে সবচেয়ে বড় পরীক্ষা- সাংবাদিক মোঃ শাহজাহান বাশার,

৩

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

৪

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

৫

রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল

৬

সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে কুরুচিপূর্ণ পোষ্ট,অভিযুক্ত ৬ জন’কে গ্রেফতার করছে: র‍্যাব

৭

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিরোধে বিএনপি’নেতাকে খুন মূলহোতা’কে গ্রেফতার করেছে র‍্যাব-২

৮

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৯

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১০

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১১

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১২

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৩

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১৪

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১৫

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১৬

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১৭

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৮

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৯

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

২০