News Admin
১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

মোঃ শাহজাহান বাশার
বরিশাল নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের কার্যালয় থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কার্যালয়ের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাঁর হাতে লেখা পাঁচটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটগুলোকে গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের কোনো একসময় পুলক চ্যাটার্জি সমকালের বরিশাল ব্যুরো কার্যালয়ে প্রবেশ করেন। পরে সন্ধ্যার দিকে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী কার্যালয়ে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি বাড়ির মালিক ও পাশের অফিসের সহকর্মীদের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পাঁচটি চিরকুটের মধ্যে স্ত্রী, কন্যা, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনের উদ্দেশে বিভিন্ন বার্তা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন পুলক চ্যাটার্জি। সেখানে শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিনের চিকিৎসার প্রসঙ্গও রয়েছে। পাশাপাশি তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও অনুরোধ করেছেন তিনি।

স্ত্রী ও মেয়ের উদ্দেশে লেখা চিরকুটে ক্ষমা চাওয়ার পাশাপাশি মেয়ের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কথা লিখেছেন। ছোট ভাইকে পরিবারের পাশে থাকার অনুরোধও করেছেন তিনি। এছাড়া সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে স্মৃতিচারণার পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন পাওনা এবং দায়িত্বের কথাও উল্লেখ করেছেন বলে জানা গেছে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে হতাশায় ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/12/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০