News Admin
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৭ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সারাদেশে নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি—এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এবারের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশ নিয়েছেন ৪ হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য।

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে সদর দপ্তর ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় ধারণা দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নতুন করে দুই দিনের নির্বাচনী প্রশিক্ষণ শেষে পূর্বে নির্বাচনী প্রশিক্ষণ নেওয়া পুলিশ সদস্যদের জন্য এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ আয়োজন করা হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদেরই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রিফ্রেশার প্রশিক্ষণের আওতায় আনা হবে।

নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে এসব প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। পুলিশ সদর দপ্তর আশা করছে, প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা ও সমন্বয় আরও জোরদার হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/17/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০