News Admin
৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১,৯৭৭ পিস ইয়াবাসহ পাবনার যুবদল নেতা রাশেদ রানাসহ গ্রেফতার ৩

শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

পাবনার যুবদল নেতা রাশেদ রানা ও তার দুই সহযোগীকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজগঞ্জে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সদর কোম্পানির একটি অভিযানিক দল গত ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঢাকা মহাসড়কে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—পাবনা পৌরসভার দোহারপাড়ার জহুরুল ইসলাম ওরফে রইসের ছেলে রাশেদ রানা, পাবনা পৌরসভার রাধানগরের আব্দুল জলিল শেখের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫) এবং সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের সেকেন্দার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাবনা-চট্টগ্রাম রুটে চলাচলকারী একটি কোচে করে গ্রেফতারকৃত ব্যক্তিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পাবনার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২-এর একটি দল ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।

পরে ওই কোচটি হোটেলের সামনে এসে থামলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন এবং পরে পাবনাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/06/%e0%a7%a7%e0%a7%af%e0%a7%ad%e0%a7%ad-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০