News Admin
২০ অগাস্ট ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরের পায়রাবন্দ বাজারে ক্যাশ মেমো ছাড়া ও বেশি দামে সার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা।

মোঃ শাহজাহান বাশার

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজারে ক্যাশ মেমো (ক্রয়-বিক্রয় রশিদ) সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​অভিযান সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদ ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পায়রাবন্দ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানকালে বাজারের ‘ইয়াকুব ট্রেডার্স’ (প্রোপ্রাইটর: মোঃ ইয়াকুব আলী)-এ তল্লাশি ও রেজিস্টার-মেমো যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি সার বিক্রির ক্ষেত্রে সঠিকভাবে ক্যাশ মেমো প্রদান ও সংরক্ষণ করছে না এবং খুচরা পর্যায়ে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছে।
​এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠান ‘ইয়াকুব ট্রেডার্স’-কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
​অভিযান শেষে সহকারী পরিচালক জানান, “কৃষকদের নিকট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা বা কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই। ভোক্তা-স্বার্থ রক্ষায় এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
​অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/20/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০