Admin Admin
২৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচথুবী ইউনিয়নে দলীয় সমর্থন প্রাপ্তিতে শতভাগ আশাবাদী সাবেক ছাত্রদল নেতা রাহুল

‎নিজস্ব প্রতিবেদক;
‎দলের যখন দুঃসময় তখন ছাত্রদলের রাজনীতিতে ছিলেন সক্রিয়। সৈরাচার আওয়ামী সরকারের শাসনামলেও রাজপথে বিএনপি ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে সরব উপস্থিতি ছিল তৎকালীন ছাত্রদল নেতা কাজী তানভীর আহমেদ রাহুলের।
‎তবে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে বিভিন্ন ভাবে অপপ্রচার ও মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানোর ব্যার্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি তার।
‎
‎কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী তানভীর আহমেদ রাহুল জানান, বিগত ১৭ বছর আওয়ামী শাসনামলে রাজনৈতিক নানা প্রতিকূলতা ও বাঁধা সত্ত্বেও দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখেননি। ২০১১ সালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের আরো উজ্জীবিত করেছে। বিগত সময়ে বিএনপির নেতৃত্বে রাজপথে যত আন্দোলন-সংগ্রাম হয়েছে, তার অধিকাংশ কর্মসূচিতেই ছিলেন অগ্রভাগে।
‎
‎রাজনৈতিক কর্মাকান্ডের বাইরেও বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন সবসময়। এলাকাবাসীর কল্যাণে তাদেরকে নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজ দল ক্ষমতায় না থাকলেও এলাকাবাসী ভোট দিয়ে তাকে মেম্বার হিসেবে নির্বাচিত করেছেন বিগত সময়েও।

‎তিনি বলেন, রাজনীতির মাঠে পরিচয় শুধু পদ-পদবি দিয়ে নয়। দীর্ঘ পথচলা আর প্রতিকূল সময়ে ভূমিকার মধ্য দিয়েও তৈরি হয়। সমালোচকদের দাঁতভাঙা জবাব দিতেই নিজের রাজনৈতিক পরিচয় সামনে আনেন তিনি। ছাত্রদলের সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হওয়া রাহুলের দাবি, দলের দুঃসময়ে যখন বিএনপির রাজনীতিতে মামলা হামলার ভয়ে মিছিল মিটিংয়ে এখনকার মত এত নেতাকর্মী খুঁজে পাওয়া যেত না। সে সময় আন্দোলন-সংগ্রামের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সিনিয়র নেতাদের সাথে রাজপথে সক্রিয় ছিলেন তিনি।
‎
‎দলের কঠিন সময়ও, আন্দোলন আর কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়েই নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন জানিয়ে তিনি বলেন, রাজনীতির শুরু থেকেই দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকার চেষ্টা করেছেন। আর সেই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাই এখন পথচলার প্রধান পরিচয়।
‎
‎তিনি বলেন, বিগত ১৭বছর বিএনপির রাজনৈতিক কোন কর্মকান্ডে দেখা না গেলেও। এখন অনেকেই জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশায় বিএনপির বড়বড় পদ-পদবিতে নিজেদের পরিচয়ে তুলে ধরছেন। অথচ দুঃসময়ে এসব ব্যক্তির অনেকেরই দলীয় রাজনীতিতে দৃশ্যমান ছিল না। মামলা হামলার ভয়ে সরাসরি দলীয় কর্মকাণ্ডে তাদের খুঁজে পাওয়া যেত না। এখন তারা নিজেদের বড় বড় নেতা বলে দাবী করে বেড়াচ্ছেন।
‎
‎রাজনৈতিক কর্মীদের মূল্যায়নের প্রসঙ্গে তাঁর দাবি, রাজনীতি তাঁর কাছে কেবল পদ-পদবি অর্জন কিংবা ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়।
‎দলের প্রতি আনুগত্য, দীর্ঘদিনের ত্যাগ এবং আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক অংশগ্রহণের মধ্য দিয়েই নিজের সামজিক অবস্থান, মানুষের ভালোবাসা অর্জন ও রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছেন তিনি।
‎
‎ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের শুরু। এতদিনের দীর্ঘ রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এলাকায় কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজী তানভীর আহমেদ রাহুল এখন স্থানীয় নেতৃত্বে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চান। বিগত দিনে দলের প্রতি অবদান ও ত্যাগের যথাযথ মূল্যায়ন প্রত্যাশার পাশাপাশি আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে শতভাগ আশাবাদী তিনি।
‎
‎জনগণের সেবা ও গঠনমূলক কাজের মাধ্যমে দলের ভাবমূর্তি উজ্জ্বল করে পাঁচথুবি ইউনিয়নবাসীর জীবন-মান উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান রাহুল। আর এ জন্য স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী ও দলমত নির্বিশেষে এলাকাবাসীর দোয়া ও সমর্থণ কামনা করছেন তানভীর আহমেদ রাহুল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/11/24/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%A5%E0%A7%81%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ৮

১

পাঁচথুবী ইউনিয়নে দলীয় সমর্থন প্রাপ্তিতে শতভাগ আশাবাদী সাবেক ছাত্রদল নেতা রাহুল

২

দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৪

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৫

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

৬

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ

৭

বরুড়ায় গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৮

কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১০

hwgngfyf8x3

১১

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

১৩

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

১৪

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

১৫

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

১৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

১৭

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

১৮

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির্মাণ অতি জরুরি-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

১৯

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা

২০