Admin Admin
১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

মাহফুজ বাবু, কুমিল্লার প্রতিনিধি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদককারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান আহমেদ ও কনস্টেবল রোহিত মারমা। তাঁদের মধ্যে কনস্টেবল রোহিত মারমা কয়েক দিন আগে ব্রাহ্মণপাড়া থানায় যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এএসআই ইমরান আহমেদ ও কনস্টেবল রোহিত মারমা সিএনজিচালিত অটোরিকশায় করে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁরা আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যান। পুলিশকে দেখে সন্দেহভাজন মাদককারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত তাঁদের পিছু নেন। একপর্যায়ে তিনি ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় প্রবেশ করেন। সেখানে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন। পরে তাঁকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান আহমেদকেও আটক করা হয়। এরপর তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, মাদক উদ্ধারের কাজে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত মারমা রাস্তা চিনতে না পেরে এক মাদককারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে তাঁকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান আহমেদকেও আটক করা হয়।

ওসি আরও জানান, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

এ বিষয়ে শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/16/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০