Admin Admin
৯ অক্টোবর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার

বিশ্ববরেণ্য নেতা নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন, সংগ্রাম, মানবতা, নেতৃত্ব ও বৈষম্যবিরোধী আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীতে ‘নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলার আদর্শ ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারের জালপাই চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একতা সাংস্কৃতিক সংগঠন ও সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ কামাল (শ্যামল)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি শিহাব রিফাত আলম। তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ হারিবুল হকসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় নেলসন ম্যান্ডেলার দীর্ঘ সংগ্রামী জীবন, বর্ণবৈষম্যের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান, মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান এবং শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউদ্দৌলা চৌধুরী, জাসাস নেতা রোকেয়া সুলতানা রেখা চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোঃ সাইফুর রহমান, গীতিকার ও সুরকার এম. রহমান মিলকী, কোয়েস্ট ১৯ হিরো আফসিফ ইমাম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মঈন উদ্দিন এবং জাতীয় পার্টির নেত্রী নুসরাত জাহান কথাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ বিশ্বমানবতার জন্য এক অনন্য অনুপ্রেরণা। দীর্ঘ কারাবাস ও নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসহিষ্ণুতার বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করতে হবে।

আয়োজকদের মতে, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং মানবিক সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করাই ছিল এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজিবুল হক রনি।

আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/09/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০