Admin Admin
৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭ সর্বশেষ অভিযানে ২৫২ জন আটক, আগের পাঁচ দফায় আদালতে পাঠানো হয় ৬২৬ জনকে

মাহফুজ বাবু, কুমিল্লা।।
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধপ্রবণ তরুণদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে নতুন করে ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এ অভিযান চালায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সর্বশেষ এ অভিযানে ২৫২ জন আটকের মধ্য দিয়ে গত সেপ্টেম্বর মাসে শুরু হওয়া ছয় দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ জনে। এর আগে পাঁচ দফার অভিযানে ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছিল।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার যেসব এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত, অপরাধপ্রবণতা ও সন্দেহজনক আড্ডা রয়েছে, সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

তবে সর্বশেষ অভিযানে আটক ২৫২ জনের মধ্যে কতজনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং কতজনকে আদালতে পাঠানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পাঁচ দফায় আটক ২ হাজার ৩৫ জন

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন, চতুর্থ দফায় ৩৭৯ জন এবং পঞ্চম দফায় ৩৬৩ জনকে আটক করা হয়। এ পাঁচ দফায় মোট আটকের সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৩৫ জনে।

পঞ্চম দফার অভিযান শেষে প্রকাশিত তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল। বাকি ৬২৬ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁদের আদালতের মাধ্যমে বিচারের আওতায় নেওয়ার তথ্য প্রকাশিত হয়। সর্বশেষ অভিযানে আটক ২৫২ জন যুক্ত হওয়ায় ছয় দফায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ জনে।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর অভিযান জোরদার

গত সেপ্টেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। ওই ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, কিশোর অপরাধ এবং অপরাধে উঠতি বয়সীদের সম্পৃক্ততা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।

এরপর কুমিল্লা জেলা পুলিশ জেলার ১৮টি থানা এলাকায় ধারাবাহিক অভিযান শুরু করে। নগরী ও উপজেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, কিশোরদের আড্ডাস্থল এবং গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের মধ্যে কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/09/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac-3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০