Admin Admin
৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দত্তনগর কৃষি ফার্মে নতুন স্বপ্ন, আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ অ‍্যাটর্নি-জেনারেলের

নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত প্রায় ২,৭৩৭ একর বিস্তৃত দত্তনগর কৃষি ফার্মকে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব নিয়ে কৃষিমন্ত্রী ও কৃষি সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল এবং মহেশপুর-কোটচাঁদপুরের কৃতী সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, অ্যাটর্নি জেনারেল পৃথকভাবে কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষি সচিব জনাব মো: সেলিম খানের সঙ্গে সাক্ষাৎ করেন। কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি উপস্থিত ছিলেন। এ সময় মহেশপুর ও কোটচাঁদপুরের সাবেক ছাত্রনেতাদের মধ‍্যে…. …… উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে তিনি মহেশপুর ও কোটচাঁদপুরের উন্নয়ন নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানকার মানুষের অন্যতম প্রধান দাবি—দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের একটি কৃষি ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তাঁর মতে, এমন একটি প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষিনির্ভর বাংলাদেশের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, তরুণ প্রজন্মের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ অঞ্চলের কৃষি ও অর্থনীতিরও ব্যাপক বিকাশ ঘটবে।

কৃষিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রস্তাবটি শোনেন এবং কৃষিকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন-ভাবনার সঙ্গে এর সামঞ্জস্যের কথা তুলে ধরেন। অ্যাটর্নি-জেনারেল তাঁকে দত্তনগর কৃষি ফার্মসহ মহেশপুর ও কোটচাঁদপুরের বিস্তীর্ণ কৃষি অঞ্চল সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান। কৃষিমন্ত্রী তাঁর সুবিধাজনক সময়ে এলাকা সফরের আশ্বাস দেন।

আলোচনায় অ্যাটর্নি-জেনারেল আরও বলেন, মহেশপুর ও কোটচাঁদপুরের মাটি অত্যন্ত উর্বর। ধান, সবজি ও আমের পাশাপাশি বর্তমানে আঙুর, ড্রাগন ফল, পেয়ারা, কলাসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে। কিন্তু উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার ও আধুনিক সংরক্ষণব্যবস্থা নেই। তিনি এ অঞ্চলে কৃষিপণ্য, বিশেষ করে ফলমূল সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার ও হিমাগার স্থাপনের অনুরোধ জানান। কৃষিমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল কৃষি সচিব জনাব মো: সালিম খানের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করার প্রস্তাব তুলে ধরেন। কৃষি সচিবও বিষয়টির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের আন্তরিকতা ও তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া উভয় সাক্ষাতে অ্যাটর্নি-জেনারেল কোটচাঁদপুরের বলুহর মৎস্য প্রজনন ও গবেষণা কেন্দ্রকে একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে রূপান্তরের বিষয়টিও তুলে ধরেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কাছে তাঁদের পক্ষ থেকে সুপারিশ প্রেরণের আশ্বাস দেওয়া হয়।

দীর্ঘদিনের স্থানীয় মানুষের প্রত্যাশা ও দাবির আলোকে অ্যাটর্নি জেনারেলের এই উদ্যোগ দত্তনগর কৃষি ফার্মকে একটি আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/09/%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০