Admin Admin
৮ অক্টোবর ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবিপ্রবির ক্যাফেটারিয়ার খাবারে পোকা, কর্তৃপক্ষের সতর্কতার আশ্বাস

শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে খাবার খাওয়ার সময় তরকারির মধ্যে বড় আকারের একটি পোকা দেখতে পান এক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাবার না খেয়েই ক্যাফেটারিয়া থেকে বেরিয়ে যান কয়েকজন শিক্ষার্থী।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে দুপুরের খাবার খেতে সেন্ট্রাল ক্যাফেটারিয়ায় যান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহের পর এক শিক্ষার্থী টেবিলে বসে খাওয়া শুরু করেন। এ সময় তরকারির মধ্যে বড় আকারের একটি ‘কেড়া পোকা’ দেখতে পান তিনি।

পরে বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের দেখানোর পাশাপাশি ক্যাফেটারিয়ার কর্মচারীদের জানানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি অবহিত করার পরও তাদের সন্তুষ্ট করার মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী খাবার না খেয়েই ক্যাফেটারিয়া ত্যাগ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন খাবার হাতে পেলাম, তখন দেখি খাবারের মধ্যে বড় আকারের একটি কেড়া পোকা। সারাদিন পরীক্ষা দিয়ে এসে যদি এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ করতে হয় এবং খাবারের মধ্যে পোকা পাওয়া যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে?”

তিনি আরও বলেন, “আমরা কয়েকজন মিলে বিষয়টি ক্যাফেটারিয়ার কর্মচারীদের জানালে তারা আমাদের আশ্বস্ত করার পরিবর্তে বলেন, ‘যা ইচ্ছা তাই করেন, যাকে পারেন বিচার দেন।’ এ ধরনের আচরণে আমরা আরও হতাশ হয়েছি।”

এ বিষয়ে ক্যাফেটারিয়ার ম্যানেজার সোহানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে অভিযোগের বিষয়ে সেন্ট্রাল ক্যাফেটারিয়ার তত্ত্বাবধায়ক ড. মো. একরামুল ইসলাম বলেন, “এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। হয়তো রান্নার পরে পোকাটি খাবারে এসেছে। আগে পড়লে তো সিদ্ধ হয়ে সব শেষ হয়ে যেত। বিষয়টি নিয়ে তাদের সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।”

খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্যাফেটারিয়া কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/08/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ৮

১

পাঁচথুবী ইউনিয়নে দলীয় সমর্থন প্রাপ্তিতে শতভাগ আশাবাদী সাবেক ছাত্রদল নেতা রাহুল

২

দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৪

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৫

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

৬

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ

৭

বরুড়ায় গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৮

কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১০

hwgngfyf8x3

১১

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

১৩

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

১৪

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

১৫

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

১৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

১৭

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

১৮

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির্মাণ অতি জরুরি-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

১৯

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা

২০