Admin Admin
৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক চট্টগ্রাম

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্ণাঙ্গ অভিষেক উদযাপন কমিটি গঠন, বিভিন্ন উপ-কমিটি গঠন, আলোচনা সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে ৩ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক, প্রাবন্ধিক ও কলামিস্ট মোঃ কামরুল ইসলাম। সদস্য সচিব আমিনুল হক রিপনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস.এম. আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) এবং অভিষেক উদযাপন কমিটির অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, দৈনিক একাত্তর পত্রিকার সম্পাদক সুমন সেন, দপ্তর সম্পাদক মোঃ কায়সার, প্রচার সম্পাদক মোঃ আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদিকা নারগিস আক্তার এবং সদস্য মোঃ ফজলুল হক প্রমুখ।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৩ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটিকে পূর্ণাঙ্গ করে ১৫ সদস্যে উন্নীত করা এবং বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৭ ডিসেম্বর ২০২৬ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা, সমাজের বিভিন্ন স্তরের খ্যাতিমান ব্যক্তিদের মধ্য থেকে বাছাই করে স্বল্পসংখ্যক গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে ডিনারের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভায় আর কোনো আলোচ্যসূচি না থাকায় অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও সভার সভাপতি মোঃ কামরুল ইসলাম সংগঠনের সব সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে অভিষেক অনুষ্ঠান সফল করার আহ্বান জানান। পরে উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/06/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ৮

১

পাঁচথুবী ইউনিয়নে দলীয় সমর্থন প্রাপ্তিতে শতভাগ আশাবাদী সাবেক ছাত্রদল নেতা রাহুল

২

দুদকের এডহক পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী

৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৪

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির পেছনে সিএনজি, নিহত ২

৫

সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর

৬

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ

৭

বরুড়ায় গলায় বেলুন আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

৮

কুমিল্লায় ফিলিং স্টেশন ও হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১০

hwgngfyf8x3

১১

অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

চৌদ্দগ্রামে মহাসড়কে গাছ কেটে নাশকতার চেষ্টা, দুই দিনে একই কায়দায় দুই ঘটনা

১৩

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

১৪

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

১৫

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশী বন্দি,

১৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

১৭

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

১৮

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির্মাণ অতি জরুরি-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

১৯

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা

২০