Admin Admin
৪ অক্টোবর ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় দুর্গাপূজার নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা

শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবনায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ জন্য পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ কমিটি ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, ডিআইও-১ মোঃ আনোয়ার হোসেন, পাবনা থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

সভায় আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/04/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ

১

কুমিল্লায় আটক ২৭ কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে; দ্বিগুণের বেশি বন্দী কুমিল্লা কারাগারে

২

গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী খোজরোজ শরীফ ঘিরে ফটিকছড়িতে প্রশাসনিক সমন্বয় সভা

৩

নাগরিকের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা-মোঃ শাহজাহান বাশার

৪

পাবনায় দুর্গাপূজার নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা

৫

তেজগাঁওয়ে ‘অল অ্যাবাউট এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব প্রয়োগে নেওয়ার তাগিদ

৬

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৬

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

৮

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৯

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ম দফায় ৯১ জনকে আদালতে প্রেরণ

১০

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

১১

বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে চান প্রধানমন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫ জন

১৩

পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প

১৪

কুমিল্লা-৫-এর দুই বীরের রাজনৈতিক স্মৃতি আব্দুল মতিন খসরু ও অধ্যক্ষ ইউনুস এক অনন্য অধ্যায়

১৫

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১৬

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে যুবক নিহত

১৭

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন: সুশাসনের পথে সবচেয়ে বড় পরীক্ষা- সাংবাদিক মোঃ শাহজাহান বাশার,

১৮

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

১৯

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

২০