Admin Admin
৪ অক্টোবর ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী খোজরোজ শরীফ ঘিরে ফটিকছড়িতে প্রশাসনিক সমন্বয় সভা

মোঃ শাহজাহান বাশার, ঢাকা:

চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী, প্রকাশ বাবা ভাণ্ডারীর পবিত্র খোজরোজ শরীফ (২৯ আশ্বিন) উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মঈনীয়া মঞ্জিলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।

মাওলানা বাকের আনছারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দরবারের আওলাদ সৈয়দ সামসুল কবির মাইজভাণ্ডারী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ নাঈমুর রহমান মাইজভাণ্ডারী, সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী এবং সৈয়দ মুঈনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে খোজরোজ শরীফে অংশ নিতে আসা ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সম্ভাব্য যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ও নাজিরহাট হাইওয়ে থানার এসআই আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা খোজরোজ শরীফ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং আগতদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এ সময় ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না, রাজনীতিবিদ শাহারিয়ার চৌধুরী, জনপ্রতিনিধি তৌহিদুল আলম, সফিকুর রহমান ও সমাজপতি মো. মহিউদ্দিন বক্তব্য দেন।

বক্তারা বলেন, পবিত্র খোজরোজ শরীফ উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। এ কারণে আগতদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দরবার কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা থেকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পবিত্র খোজরোজ শরীফ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/04/%e0%a6%97%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ

১

কুমিল্লায় আটক ২৭ কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে; দ্বিগুণের বেশি বন্দী কুমিল্লা কারাগারে

২

গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী খোজরোজ শরীফ ঘিরে ফটিকছড়িতে প্রশাসনিক সমন্বয় সভা

৩

নাগরিকের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা-মোঃ শাহজাহান বাশার

৪

পাবনায় দুর্গাপূজার নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা

৫

তেজগাঁওয়ে ‘অল অ্যাবাউট এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব প্রয়োগে নেওয়ার তাগিদ

৬

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৬

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

৮

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৯

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ম দফায় ৯১ জনকে আদালতে প্রেরণ

১০

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

১১

বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে চান প্রধানমন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫ জন

১৩

পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প

১৪

কুমিল্লা-৫-এর দুই বীরের রাজনৈতিক স্মৃতি আব্দুল মতিন খসরু ও অধ্যক্ষ ইউনুস এক অনন্য অধ্যায়

১৫

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১৬

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে যুবক নিহত

১৭

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন: সুশাসনের পথে সবচেয়ে বড় পরীক্ষা- সাংবাদিক মোঃ শাহজাহান বাশার,

১৮

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

১৯

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

২০