রিপোর্ট বাংলাদেশ~
১২ জুলাই ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে হত্যাকান্ডের বিচার চেয়ে মরদেহ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশ প্রহরী গৌতম গাইন (৩৫) হত্যার ঘটনায় মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গৌতমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি এলাকাবাসীর। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর।

আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া কলে নিজ এলাকায় নিয়ে আসা হয়। পরে বিকেল ৪ টায় গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় জেকেএমবি উচ্চ বিদ্যালয় সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার তিনশতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

এর আগে ওই এলাকার বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের সামনে এলাকাবাসী জড়ো হয়। এসময় উজানি-জলিরপাড় সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ মরদেহ নিয়ে জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের সামনে যায়। এসময় তার গৌতম গাইনের হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলরতন বালা, রুপালতা মন্ডল, বিএনপির নেতা চিন্তাহরন মন্ডল।

নিহত গৌতম গাইনের ভাইজি সমর্পিতা গাইন বলেন, আমার কাকা একজন নিরীহ লোক ছিলো। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাকে কেন নৃশংস ভাবে হত্যা করা হলো? কি অপরাধ করেছিলো আমার কাকা? আমার জন্মের পর এমন হত্যাকান্ড দেখিনি। সরকারের কাছে আবেদন এই হত্যাকারিদে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক।

নিহতের ভাইয়ের স্ত্রী স্বরসতি বৈরাগী বলেন, আজ ছোট দুইটি সন্তান বাবা হারা হলো। অন্যের বাবারা যখন সন্তানদের আদর করবে তখন এই এতিম বাচ্চাদের কি জবাব দিবেন? আমরা চাই আর কোন সন্তান যেন তার বাবাকে না হারায়, আর কোন ভাই যেন ভাই হারানো বেদনা নিয়ে চলতে না হয়।

মুকসুদপুর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল জানান, নিহতের স্ত্রী মিলি বৈরাগী বাদি হয়ে একটি অভিযোগ করেছেন। এবিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮ টায় বাড়ি থেকে বের হয়ে জেকেএমবি উচ্চ বিদ্যালয় যায় গৌতম। সেখান থেকে নিখোঁজ হন তিনি। ওই রাত কল দিলে মুঠোফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। পরেরদিন (বৃহস্পতিবার) মুকসুদপুর থানায় সাধারণ ডায়রি করা হয় (জিডি নং-৫১৫)। শুক্রবার সন্ধ্যার সদর থানা পুলিশ কংশুর মধুমতি বিলরুট চ্যানেল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

গৌতম গাইন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমল গাইনের ছেলে। #

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2025/07/12/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০