Admin Admin
২০ অক্টোবর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৯ নম্বর ওয়ার্ডের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু

মোঃ শহিদুল ইসলাম চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর, নারিকেলতলা, মহাজনপাড়া, বন্দরটিলা ও সিইপিজেড এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং বক্তব্য দেন।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে ছিল দক্ষিণ হালিশহরের নারিকেলতলা মহাজনপাড়ার দীপিকা সংঘ, বন্দরটিলার শান্তি সংঘ এবং সিইপিজেডের শ্রীশ্রী কৃষ্ণ মন্দির। দীপিকা সংঘের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের আরও পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সব সময় শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণের বার্তা দিয়ে আসছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কিংবা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সিনিয়র সহসভাপতি মো. মুজাদ বারেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান, সহসভাপতি মো. শাহজাহান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান এবং উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।
পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপিকা সংঘের সভাপতি অ্যাডভোকেট মোহন লাল মহাজন, নগর পূজা উদ্‌যাপন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার শীল, ইপিজেড থানা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি উত্তম মহাজন নব, দীপিকা সংঘ পূজা কমিটির সভাপতি সুজন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অন্ত্তু মহাজন রাজু এবং পতেঙ্গা থানা পূজা কমিটির সভাপতি সৈকত মহাজন সাজু।
এ ছাড়া বিএনপি নেতা মিজানুর রহমান পারুল, মো. নওশাদ হোসেন, সাবেক নগর ছাত্রদল নেতা মো. হোসেন টিটু, যুবদল নেতা হোসনী মোবারক রিয়াদ ও সাইফুর রহমান রনি, ওয়ার্ড যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন রুপি ও মো. সম্রাটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/20/%e0%a7%a9%e0%a7%af-%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সেবা ও উন্নয়নই লক্ষ্য, আরশিনগরকে মডেল ইউনিয়ন করতে চান ফরিদ আহাম্মদ

১

৩৯ নম্বর ওয়ার্ডের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু

২

মাদকের টাকার জন্য মাকে হত্যা, পুলিশের হাতে ছেলে আটক

৩

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

৪

go8glkkylwkuby6r0

৫

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

৬

চাটমোহরে সন্ধানী যুব সমিতির আর্থিক হিসাব প্রকাশ ও নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন

৭

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার ৩

৮

সিকিউরিটি চেক দিয়ে একের পর এক মামলা হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

৯

কাল শিল্পকলায় বসছে এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর

১০

অবৈধ চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

১১

পাবনার ১৯৮ বছর পূর্তিতে ‘শুভ পাবনা দিবস’ উদযাপন

১২

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: মন্ত্রী ইয়াছিন

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১৪

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

১৫

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

১৬

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

১৭

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

১৮

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

১৯

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

২০