News Admin
১১ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর কাছে অটোরিকশা সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

শাহরিয়ার খান নাফিজ, হবিগঞ্জ:

জীবিকার নিশ্চয়তা, সড়কের শৃঙ্খলা এবং ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা-বিধিমালা, লাইসেন্স ও আধুনিকায়ন নাম্বার প্লেট প্রদানসহ ৮টি প্রস্তাবনা ও ১০ দফা দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক শংকর শুক্লবৈদ্যের পরিচালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি সামছুর রহমান, সঞ্জীব আলী, সাধারণ সম্পাদক জাফর আলী, সিনিয়র সদস্য তৈহিদ মিয়া, বারিক মিয়া, আছকির মিয়া, ওয়াদুদ মিয়া, তাজুল ইসলাম ছান্দু, ছিদ্দিক মিয়া, তাজুল মিয়া, জারু মিয়া, বিলাল মিয়া, প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে প্রায় ৬০ লক্ষ পরিবারের ৩ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে যুক্ত। সংগ্রাম পরিষদ দীর্ঘ ১৩ বছর ধরে একটি নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নাম্বার প্লেট প্রদানের দাবিতে আন্দোলন-সংগ্রাম করছে, জেল-জুলুমের শিকার হচ্ছে। আমরাও ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার পক্ষ থেকে ৭ বছর ধরে হবিগঞ্জ শহরে নাম্বার প্লেটের দাবিতে আন্দোলন করে আসছি। তাই আমরা সারা দেশের ৬০ লক্ষ পরিবারের ৩ কোটি মানুষের অবস্থা বিবেচনা করে অবিলম্বে একটা সুনির্দিষ্ট শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করে সড়কের যানজট-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করছি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/11/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০