News Admin
৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবার নার্স হওয়ার স্বপ্ন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

মাহফুজ বাবু, কুমিল্লা প্রতিনিধি

মাত্র ৫০ হাজার টাকার অভাবে থমকে যেতে বসেছে অসহায় পরিবারের হাল ধরার স্বপ্ন

কুমিল্লায় মাত্র ৫০ হাজার টাকার অভাবে ভেঙে যেতে বসেছে হতদরিদ্র পরিবারের সন্তান উম্মে হাবিবার নার্স হওয়ার স্বপ্ন। অসুস্থ ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় নিয়ে নার্সিং পড়াশোনা শেষ করলেও অর্থের অভাবে এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে তার ভবিষ্যৎ।

উম্মে হাবিবা (২৪) কুমিল্লা ডায়বেটিস অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের ইন্টার্নি শিক্ষার্থী। তিনি ১১তম ব্যাচের, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার রোল নম্বর ৪৪।

দারিদ্র্যের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে কখনো টিউশনি করে, কখনো খেয়ে না খেয়ে নার্সিং কোর্সের মোট ১ লাখ ৬০ হাজার টাকা ফি’র মধ্যে ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করেছেন তিনি। বাকি ১ লাখ টাকা পরিশোধের মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের নেই।

তবে বিভিন্ন মানবিক মানুষের সহযোগিতায় ইতোমধ্যে ৫০ হাজার টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন হাবিবা। কুমিল্লা সিটি করপোরেশনের মানবিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহম্মেদ, নার্সিং ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষকসহ কয়েকজন হৃদয়বান মানুষ তার পাশে দাঁড়িয়েছেন।

এখন নার্সিং শিক্ষা সম্পন্ন করে লাইসেন্স/রেজিস্ট্রেশন করতে আরও প্রায় ৫০ হাজার টাকা প্রয়োজন। রেজিস্ট্রেশনের বর্ধিত সময়সীমার শেষ হতে আর মাত্র ৪ দিন বাকি। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারলে তার দীর্ঘদিনের পরিশ্রম ও নার্স হওয়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়বে।

হাবিবার পারিবারিক অবস্থাও অত্যন্ত করুণ। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে একমাত্র উপার্জনক্ষম তার দিনমজুর বাবা। কিন্তু বয়সের ভারে তিনিও নানা রোগে আক্রান্ত। অন্যদিকে হাবিবার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ। চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে পরিবারের সহায়-সম্পদ বিক্রি করে এখন অবশিষ্ট বলতে তেমন কিছুই নেই।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বারোপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন হাবিবা ও তার পরিবার। সীমাহীন অভাব-অনটনের মধ্যেও হাবিবা পড়াশোনা চালিয়ে গেছেন শুধু একটি স্বপ্নকে বুকে ধারণ করে—একদিন একজন নিবন্ধিত নার্স হয়ে অসুস্থ ও অসহায় মানুষের সেবা করবেন এবং নিজের পরিবারের পাশে দাঁড়াবেন।

কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে এখন সবচেয়ে বড় বাধা মাত্র ৫০ হাজার টাকা।

তাই উম্মে হাবিবা ও তার পরিবারের পক্ষ থেকে দেশের মানবিক মানুষ, প্রবাসী বাংলাদেশি, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন—আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে একজন অসহায় শিক্ষার্থীর নার্স হওয়ার স্বপ্ন পূরণের শেষ অবলম্বন।

আপনার দেওয়া সামান্য অর্থও হয়তো হাবিবার জন্য একটি নতুন জীবন, একটি কর্মসংস্থানের সুযোগ এবং তার অসহায় পরিবারের জন্য বেঁচে থাকার নতুন আশার দরজা খুলে দিতে পারে।

💠 সহযোগিতা পাঠানোর মাধ্যম

উম্মে হাবিবা — বিকাশ (পার্সোনাল):
📱 01787 259 315

উম্মে হাবিবার পিতা — নগদ (পার্সোনাল):
📱 01996 953 383

ব্যাংক হিসাব:
ব্যাংক: IFIC PLC
অ্যাকাউন্টের নাম: LIPI BEGUM
শাখা: Balutupa
অ্যাকাউন্ট নম্বর: 0203 215606 851

উম্মে হাবিবার পরিচয়

নাম: উম্মে হাবিবা
পরিচয়: ইন্টার্ন নার্স
প্রতিষ্ঠান: কুমিল্লা ডায়বেটিস অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট
রোল: ৪৪
ব্যাচ: ১১তম
সেশন: ২০২১-২২
ঠিকানা: বারোপাড়া, কুচাইতুলি মেডিকেল কলেজ হাসপাতালের পাশে, কুমিল্লা।

আসুন, মাত্র ৫০ হাজার টাকার সহযোগিতায় একজন অসহায় শিক্ষার্থীর নার্স হওয়ার স্বপ্নটিকে বাঁচিয়ে রাখি।
একজন হাবিবার স্বপ্ন পূরণ মানে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো—এবং ভবিষ্যতে অসংখ্য অসুস্থ মানুষের সেবায় একজন নার্সকে এগিয়ে দেওয়া।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/03/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০