News Admin
২৭ অগাস্ট ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলাকারী প্রধান আসামী রাতেই ডিবির হাতে আটক

মাহফুজ বাবু; কুমিল্লা।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (২৬ আগস্ট) রাত ৩টায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হামলার পর ওই যুবক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রাত ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ।

সাংবাদিক তানভীর দীপু বলেন, তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়কে স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডের কারণে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণ জানতে গিয়ে তিনি ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করছিলেন।

এ সময় স্থানীয় শাওন নামে এক যুবক এসে যানজট নিরসন ও যানবাহন চলাচলে সহযোগিতা করার বিষয় নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দেন। পরে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

তানভীর দীপুর অভিযোগ, পরে ওই যুবক রড হাতে তাদের দিকে তেড়ে আসেন। স্থানীয় লোকজন তাকে সরিয়ে নিলে তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পর ওই যুবক পেছন থেকে এসে তাদের ওপর হামলা করেন। এতে এক সাংবাদিক আহত হয়ে মাটিতে পড়ে যান। তানভীর দীপুকেও মারধর করা হয়।এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু হামলাকারীকে গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ কমে আসবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/27/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০