মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি সুদৃঢ় করতে এক অনন্য নজির স্থাপন করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বিচক্ষণ ও জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এই সফল অভিযানে আসামিকে দণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই ২০২৬) ব্রাহ্মণপাড়া থানার সুযোগ্য ও দক্ষ অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মো. শামীম হোসেনের নেতৃত্বে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ব্রাহ্মণপাড়া থানাধীন এলাকায় অপরাধ দমনে পুলিশ প্রশাসনের এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে দারুণ স্বস্তি ফিরিয়ে এনেছে। অভিযানকালে মাদক সেবনের অপরাধে মো. সাজ্জাদ (২১) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামের খোকন ও পারভীন আক্তার দম্পতির ছেলে।
পরে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা জরিমানা প্রদান করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার সুনামধন্য অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ‘গোমতী প্রতিদিন’কে বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। ব্রাহ্মণপাড়া থানাকে একটি মাদকমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।
ওসির এমন কঠোর ও যুগোপযোগী পদক্ষেপে এলাকায় সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা আরও বহুগুণ বেড়ে গেছে।
মন্তব্য করুন