News Admin
১৮ জুলাই ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারবালা ও আহলে বায়ত (আ.) শীর্ষক আলোচনা নিউইয়র্কে বক্তব্য রাখলেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসস্থ আহলুল বাইত মসজিদে পবিত্র জুমার নামাজ, খুতবা এবং ‘শোহাদায়ে কারবালা ও আহলে বায়ত (আ.)’ শীর্ষক এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এ মাহফিলে খুতবা, আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.)।

আলোচনায় তিনি বলেন, “রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা এবং তাঁর পবিত্র আহলে বায়তের প্রতি মহব্বত প্রত্যেক মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র মহররম মাস আমাদেরকে কারবালার আত্মত্যাগের শিক্ষা স্মরণ করিয়ে দেয় এবং সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ। তাঁদের জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, ধৈর্য, সততা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগের গুরুত্ব তুলে ধরে। বর্তমান বিশ্বে বিভেদ ও অস্থিরতার পরিবর্তে ঐক্য, সম্প্রীতি এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় কারবালার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।”

মাহফিলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত মুসল্লি, পীর-মাশায়েখ, আলেম-উলামা, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। বক্তারা কারবালার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা এবং ইসলামের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/18/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%86-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০