News Admin
৮ জুলাই ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, পালাল সন্ত্রাসীরা

মোঃ শাহজাহান বাশার

কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ, এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং গান পাউডার উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট সন্ত্রাসীরা। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্রধারী সন্ত্রাসী, চোরাচালানকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলাবারুদ, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং প্রায় ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব আলামত জব্দ করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থানরত সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার কী উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ অস্ত্রধারী চক্র রয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, উপকূলীয় অঞ্চলে অস্ত্র ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান আরও জোরদার করবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/08/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০