Admin Admin
১৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আজ মঙ্গলবার

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি হবে গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি কাজে লাগিয়ে পানি থেকে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।

এদিকে, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বলে সূত্র জানিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/11/17/%E0%A6%86%E0%A6%9C%E0%A6%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ গ্রেফতার ৫

১

আজই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, সরবরাহ হবে ২৪০ মেগাওয়াট

২

মাদক ও চোরাকারবারি বন্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে লিংক রোড নির্মাণ অতি জরুরি-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

৩

টেকনাফে ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার, বাজারমূল্য ৫০ হাজার টাকা

৪

আযমতে মোস্তফা ﷺ ও ইশকে আহলে বায়ত প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অগ্রণী ভূমিকা রাখছে মাইজভাণ্ডার শরীফ: সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

৫

অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে আনোয়ারা ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত

৬

শূন্য থেকে শুরু, পরিশ্রমের স্বীকৃতি—‘Jone’s Makeover’ অ্যাওয়ার্ড পেলেন আশ্রাফুল ইসলাম জনি

৭

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ খানকে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি!

৮

ডেসকোতে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে ‘ডলার মঈনদ্দিন’

৯

নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর

১০

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

১১

ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যার অভিযোগ

১২

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

১৪

কুবি শিক্ষার্থী রিন্থী ও তাঁর মাকে হত্যা: কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

১৫

ফাতেমা বিল্ডার্সের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচারে নেমেছেন কুচক্রী মহল

১৬

টেকনাফের হ্নীলায় অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৭

পৌর যুব মহিলালীগের সভাপতি তাসকিরা তান্নিন সনি ‘কে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ

১৮

আইন ও সমাজসেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক

১৯

পাবনার চাটমোহরে সার নিতে গিয়ে সংঘর্ষ, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

২০