Admin Admin
৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন অঙ্গনে মাদক ও শিশু নির্যাতনে বিচারিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আইনজীবী এডভোকেট হাবিবুল হক

মোঃ শাহজাহান বাশার

আইন অঙ্গনে বিশেষ করে মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিচারিক কাজে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ হাবিবুল হক।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ‘চাঁদের কণা’ এবং ‘মিনি খান সাংস্কৃতিক একাডেমি’ যৌথভাবে এই গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

“মাদক ও শিশু নির্যাতন বন্ধে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ হাবিবুল হক। তিনি তাঁর পেশাগত জীবনে আইনি লড়াইয়ের মাধ্যমে মাদক নির্মূল এবং নির্যাতিত শিশু ও নারীদের ন্যায়বিচার প্রাপ্তিতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিচারিক ক্ষেত্রে তাঁর এই সততা, দক্ষতা ও বিশেষ অবদানকে স্বীকৃতি জানাতেই আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক ও গুণীজন পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী অনুষ্ঠানটি উদ্বোধন করেন। চাঁদের কণার সভাপতি ড. এ.টি.এম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকবাল হোসেন রাজু মূল প্রবন্ধ পাঠ করেন।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট মোঃ হাবিবুল হক বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। মাদক ও শিশু নির্যাতন সমাজের দুটি বড় ব্যাধি। আইনি অঙ্গনে থেকে এই অপরাধগুলোর বিরুদ্ধে এবং ভুক্তভোগীদের অধিকার রক্ষায় আমার এই লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক সচিব ও রাষ্ট্রদূত মাসুদ মান্নান (এনডিসি), সাবেক অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেনসহ দেশবরেণ্য কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/30/%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ কবির আহমদ সওদাগরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন জামাতা আনোয়ার হোসেন

১

চা শ্রমিক নেতা দুলাল বাউরীর মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

২

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের জেলা কমিটি অনুমোদন

৩

আইন অঙ্গনে মাদক ও শিশু নির্যাতনে বিচারিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আইনজীবী এডভোকেট হাবিবুল হক

৪

সাংবাদিক হত্যার বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ, আলিফ ও সাগর-রুনী হত্যার বিচার দাবি

৫

টেকনাফে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সমাবেশে নেতাকর্মীদের ঢল

৬

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৭

তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সৈনিক সুমন ও সুইট-এর প্রয়াণ দিবসে বাসদের শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত

৮

পাওনা টাকার দাবিতে তিন ঘণ্টা আটকে রাখা হলো ব্যবসায়ীর মরদেহ

৯

রাজনীতি ও জনজীবন: পরিবর্তনের প্রত্যাশা, বাস্তবতার হিসাব-সাংবাদিক মো. শাহজাহান বাশার

১০

আইন, সামাজিক ও মানবিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত অ্যাডভোকেট হাবিবুল হক

১১

অভিজ্ঞতা, সততা ও পেশাদারত্বের স্বীকৃতি: দৈনিক জনতার মতামতের প্রধান সম্পাদক হলেন সাংবাদিক, গীতিকবি ও Talashbangla-এর সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়

১২

শিশু কলি ধর্ষণ ও হত্যা মামলার আসামির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার মাটিও তুলে নিলেন বিক্ষুব্ধ জনতা

১৩

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা: দুর্বৃত্তদের দৌরাত্ম্য থামাবে কে?

১৪

কুমিল্লায় শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১৮

১৫

এসপি-ওসি-নেতা সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করি’ কুমিল্লায় তিতাস ও আপন আবাসিক হোটেল ঘিরে মাদক, ব্ল্যাকমেইল ও দেহব্যবসার অভিযোগ কৃষকলীগ নেতা জালালের বিরুদ্ধে

১৬

সার মজুদের অভিযোগে গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ, তদন্তের দাবি

১৭

পাবনা অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আলাল শেখসহ গ্রেপ্তার ৪

১৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

১৯

টেকনাফে সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজি ও দালালির বিরুদ্ধে প্রতিবাদ নুরুল হোসাইনের

২০