Admin Admin
২১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মোঃ শাহজাহান বাশার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ ইয়াসিন খন্দকার তানজিল (৩২) ও ইমরান হোসেন (২৪)। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আগেও একটি করে মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন জালেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মুত্তালিবসহ পুলিশের একটি দল। অভিযানের সময় দুইজনকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইয়াসিন খন্দকার তানজিল সাভারের উত্তর জামসিং এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ইমরান হোসেন সাভারের রেডিও কলোনির ভাটপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, ইয়াসিন খন্দকার তানজিলের বিরুদ্ধে একটি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: ঢাকা জেলা পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/21/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

জনগণের সেবা ও উন্নয়নই লক্ষ্য, আরশিনগরকে মডেল ইউনিয়ন করতে চান ফরিদ আহাম্মদ

২

৩৯ নম্বর ওয়ার্ডের একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু

৩

মাদকের টাকার জন্য মাকে হত্যা, পুলিশের হাতে ছেলে আটক

৪

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

৫

go8glkkylwkuby6r0

৬

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

৭

চাটমোহরে সন্ধানী যুব সমিতির আর্থিক হিসাব প্রকাশ ও নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন

৮

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার ৩

৯

সিকিউরিটি চেক দিয়ে একের পর এক মামলা হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

১০

কাল শিল্পকলায় বসছে এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর

১১

অবৈধ চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

১২

পাবনার ১৯৮ বছর পূর্তিতে ‘শুভ পাবনা দিবস’ উদযাপন

১৩

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: মন্ত্রী ইয়াছিন

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১৫

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

১৬

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

১৭

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

১৮

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

১৯

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

২০