Admin Admin
৩ অক্টোবর ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টার পর দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্পে পৌঁছেছে।

এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।

জানা গেছে, তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি গাড়িতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়। গাড়িবহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রকল্প সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—সব মিলিয়ে মোট নয়টি চালানে জ্বালানি দেশে আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রকল্পের সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/10/03/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%81%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ম দফায় ৯১ জনকে আদালতে প্রেরণ

২

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

৩

বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে চান প্রধানমন্ত্রী

৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫ জন

৫

পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প

৬

কুমিল্লা-৫-এর দুই বীরের রাজনৈতিক স্মৃতি আব্দুল মতিন খসরু ও অধ্যক্ষ ইউনুস এক অনন্য অধ্যায়

৭

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

৮

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে যুবক নিহত

৯

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন: সুশাসনের পথে সবচেয়ে বড় পরীক্ষা- সাংবাদিক মোঃ শাহজাহান বাশার,

১০

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

১১

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

১২

রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল

১৩

সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে কুরুচিপূর্ণ পোষ্ট,অভিযুক্ত ৬ জন’কে গ্রেফতার করছে: র‍্যাব

১৪

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিরোধে বিএনপি’নেতাকে খুন মূলহোতা’কে গ্রেফতার করেছে র‍্যাব-২

১৫

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৬

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৭

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৮

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৯

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

২০