News Admin
২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা বাস টার্মিনাল যেন ময়লার ভাগাড়, চরম স্বাস্থ্যঝুঁকিতে যাত্রী-ব্যবসায়ী

শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

পাবনা শহরের ব্যস্ততম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য, পচা আবর্জনা ও দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনস্বাস্থ্য নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।

সরেজমিনে দেখা যায়, Pabna Bus Station ও আশপাশের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। কোথাও জমে আছে পচা বর্জ্য, কোথাও ছড়িয়ে রয়েছে পলিথিন ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বেড়েছে।
টার্মিনালে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ যাতায়াত করেন। যাত্রীদের অনেককেই দুর্গন্ধের মধ্যে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। পরিবহন শ্রমিক ও টার্মিনাল-সংলগ্ন ব্যবসায়ীদেরও একই পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত  পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বৃষ্টির সময় ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এতে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শুধু টার্মিনাল নয়, পাবনা শহরের বিভিন্ন স্থানেও যত্রতত্র বর্জ্য ফেলার অভিযোগ রয়েছে। এর আগে মহেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে পৌরসভার বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছিল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি গুরুত্বপূর্ণ গণপরিবহনকেন্দ্রের এমন পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি।

তাদের দাবি, পাবনা বাস টার্মিনালকে ময়লার ভাগাড় থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/02/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০