News Admin
১ সেপ্টেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ায় আবারো ডাকাতি!! স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সাহাপুর প্রাইমারি স্কুল ও মোগলট্রিট সংলগ্ন এলাকায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত (১সেপ্টেবর) রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক বিজয় ও তার স্ত্রী বাড়িতে থাকা অবস্থায় ডাকাতরা বাড়ির কেচগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা আনুমানিক প্রায় ৩ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ভুক্তভোগীদের অভিযোগ।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক রাত আনুমানিক ৩টায় এসআই এনামুল হক ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

এদিকে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ডাকাতির ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। মোটরসাইকেলটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে এবং ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির সঙ্গে কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সাহাপুর এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া সাহাপুর বাজারে আজাদ কাপড় বিতানেও ঘটে চুরির ঘটনা । চুরি ডাকাতি বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে শঙ্কিত বরুড়ার সাধারণ নাগরিক সমাজ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/01/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০