News Admin
৩১ অগাস্ট ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত -৫

মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নবগঠিত ছাত্রদলের কমিটি ঘিরে দুপক্ষের দ্বন্দ্ব। এর জেরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১আগষ্ট) দুপুরে কলেজ প্রাঙ্গনে এ সংঘর্ষে ৫জন আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলো নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারী শাকিল ও প্রতাপ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান এবং পদবঞ্চিত তালহা জোবায়ের ও মো. রায়হান।

গতকাল রবিবার ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওমর ফারুক মানিক কে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফাতিন ইশরাকের নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নতুন কমিটির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ও পোষ্টের কমেন্টে তর্ক শুরু হয়।

গতকাল রাতে এবং সোমবার সকালে পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে প্রশাসনিক ভবনের সামনে নতুন কমিটির নেতাকর্মীদের সঙ্গে তর্ক ও পরে সংঘর্ষ শুরু হয়।

সহসভাপতির পদ পেলেও নতুন কমিটি নিয়ে অসন্তুষ্ট ওমর ফারুক। তার ভাষ্য, ‘পদবঞ্চিতরা প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় তাদের ওপর অযথা হামলা করা হয়। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। আমরা এসে দেখি আমাদের ছোট ভাইদের ওপর হামলা করা হচ্ছে। এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা হয়। অযোগ্যদের নেতৃত্বে এই কমিটি আমরা মানি না। ছাত্রদলকে ধ্বংস করার জন্যই এই কমিটি করা হয়েছে। হামলায় বহিরাগতরাও জড়িত ছিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই’- বললেন তিনি।

নতুন সভাপতি ওমর ফারুক মানিকের পাল্টা অভিযোগ- ‘আমরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করছিলেন। আমার সঙ্গে থাকা কয়েকজন আজান হচ্ছে জানিয়ে তাদের মিছিল বন্ধ করতে বলেন। এ কথা বলায় তারা ভুল বুঝে আমাদের ওপর হামলা করে। এতে আমার দুই কর্মী আহত হয়েছেন।’

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেছেন, ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ থেকেই সংঘর্ষের এই ঘটনা। তিনি ও তার কর্মীরা গিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের শান্ত করেন।

এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেছেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে অবস্থান নেয়। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/31/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০