News Admin
২১ অগাস্ট ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ডিবির বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার ২

 ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় আরও এক পলাতক আসামির ব্যাগ ও ভাড়া বাসা থেকে হেরোইন, গাঁজা, শটগানের কার্তুজ ও সিসিটিভি সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাভার থানাধীন রাজাশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের হাকিমপুর থানার মহেশপুর এলাকার মৃত আব্দুল গোফফারের ছেলে মো. রাসেল বাবু (২২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী এলাকার মো. জাহিদুল সরকারের ছেলে মো. সজিব সরকার (২০)। তারা দুজনই সাভারের পশ্চিম রাজাশন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড পিস্তলের গুলি, একটি ধারালো বিদেশি ছোরা ও পাঁচ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এ ছাড়া পলাতক আসামি আবু ফারাহ সিদ্দিক হৃদয় (৩০)-এর ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে চারটি প্যাকেটে মোট ৩০০ গ্রাম হেরোইন, একটি শটগানের কার্তুজ ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।

পাশাপাশি পলাতক আসামির ভাড়া বাসা থেকে দুটি নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন এলাকায় অস্ত্রের মাধ্যমে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/21/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০