News Admin
১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মোঃ শাহজাহান বাশার

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা পুলিশের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি বুড়িচং প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল গেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা উত্তরের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আবদুল আউয়াল।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন ও সচেতনতা তৈরিতেও গুরুত্ব দিতে হবে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই মো. রাকিবুল হাসান, এসআই জয়নুল আবেদীনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা মাদকমুক্ত বুড়িচং গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/17/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০