News Admin
১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

মোঃ শাহজাহান বাশার

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৫ আগস্ট একটি গভীরভাবে আলোচিত ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে বিবেচিত।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে হামলায় শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার স্ত্রী ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং ছোট ভাই শেখ নাসের নিহত হন।

একই সময় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের কয়েকজন সদস্য এবং বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তার স্ত্রী আরজু মণিও নিহত হন। হামলার ঘটনায় পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলও প্রাণ হারান।

তৎকালীন সময়ে দেশের বাইরে অবস্থান করায় শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। শেখ মুজিবুর রহমানকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হয়। পরিবারের অন্য নিহত সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন এবং ছয় দফা আন্দোলনসহ তৎকালীন বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল।

১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে প্রধান আসামি করা হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর তিনি কারামুক্ত হন। এরপর তৎকালীন ছাত্র-জনতার পক্ষ থেকে তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া ঐতিহাসিক ভাষণে তিনি বাঙালির স্বাধীনতার আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তনের সূচনা হয়।

আজকের দিনে ১৫ আগস্টের ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে দেশের পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ইতিহাসের ঘটনাগুলোকে দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে থেকে তথ্যনির্ভরভাবে মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার গুরুত্বও রয়েছে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায়গুলো নিয়ে মতপার্থক্য থাকলেও রাষ্ট্রীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোকে সত্য, তথ্য ও প্রামাণ্য নথির আলোকে সংরক্ষণ করাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/15/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a7%e0%a6%a4%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০