News Admin
৫ অগাস্ট ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য: পেশাদারিত্ব ও জননিরাপত্তায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত ও স্বীকৃত কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আলমগীর জাহান (বিপিঃ ৭৮০৬১১২০৫৭), পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ইমাউল হক, পিপিএম (বিপিঃ ৭৮০৬১১৮৫১২), পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শফিকুল ইসলাম রাজা (বিপিঃ ৭০৯৫১২১৭১৫) এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাসানুজ্জামান (বিপিঃ ৭৭০৬১০৬১৮৭) সহ তাদের সংগীয়গণ স্বঘোষিত ও অননুমোদিত কমিটির পরিচয় ব্যবহার করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।

প্রাপ্ত তথ্য-উপাত্ত ও নথিপত্রে প্রতীয়মান হয়েছে যে, উল্লিখিত ব্যক্তিরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বৈধ কমিটির কোনো অনুমোদন ব্যতিরেকে সংগঠনের নাম, পদবি ও সাংগঠনিক পরিচয় ব্যবহার করে পুলিশ সদস্যসহ সারাদেশে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার, বিভেদ সৃষ্টি, ব্যক্তিস্বার্থ হাসিল এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কার্যক্রম পরিচালনা করছেন। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের পরিপন্থী।

এছাড়া প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতীয়মান হয়েছে যে, উল্লিখিত ব্যক্তিরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অ্যাক্টিভিস্টদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করছেন এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, সদস্য ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমসংক্রান্ত তথ্য আদান-প্রদান ও পাচারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ তথ্যের নিরাপত্তা, সদস্যদের পারস্পরিক আস্থা এবং বাহিনীর পেশাগত শৃঙ্খলার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

আরও প্রতীয়মান হয়েছে যে, তাদের এ ধরনের কার্যক্রম পুলিশ বাহিনীর মধ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার শামিল। একই সঙ্গে, নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টার সঙ্গে এসব কর্মকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। তাদের কার্যক্রম বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বৈধ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রতি সরাসরি চ্যালেঞ্জ, পুলিশ প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা অগ্রাহ্য এবং প্রাতিষ্ঠানিক কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করার শামিল।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত ও স্বীকৃত কমিটিই সংগঠনের একমাত্র বৈধ ও কার্যকর কমিটি। উক্ত কমিটির অনুমোদন ব্যতিরেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম, অফিসিয়াল প্যাড, পদবি বা সাংগঠনিক পরিচয় ব্যবহার কিংবা সংগঠনের প্রতিনিধিত্ব করার কোনো আইনগত বা সাংগঠনিক এখতিয়ার নেই।

অতএব, উল্লিখিত পুলিশ সদস্যদের দ্বারা স্বঘোষিত ও অননুমোদিত কমিটির পরিচয় ব্যবহার, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম, অফিসিয়াল প্যাড ও সাংগঠনিক পরিচয়ের অপব্যবহার, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ, পুলিশ বাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং তথ্য পাচারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগসমূহ যথাযথভাবে তদন্তপূর্বক প্রচলিত আইন, বিধি-বিধান ও বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার আওতায় প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/05/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০