News Admin
১ অগাস্ট ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায় দুই সন্দেহভাজন সন্ত্রাসী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি বিশেষ টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান ও অস্ত্র পাচারকারীদের গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া দুই সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত একটি কালো রঙের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন ভারতীয় পেট্রোন সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলেই এ ধরনের সাফল্য অর্জিত হচ্ছে। সীমান্তকে অপরাধমুক্ত রাখতে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, মারিশ্যা সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই দুর্গম পাহাড়ি ভূখণ্ড হওয়ায় বিভিন্ন সময়ে চোরাচালান ও অবৈধ অস্ত্র বহনের রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করে অপরাধচক্র। এ কারণে সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার হওয়ায় এসব চক্রের কার্যক্রম আগের তুলনায় অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/08/01/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০