News Admin
২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহ আলম অভিকে আইন বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ২৮ জুলাই: বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শাহ আলম অভিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিহিংসামূলক বক্তব্য প্রদান, ভিডিও প্রচার এবং সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের সিদ্ধান্তটি গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি জানায়, বহিষ্কারের পর থেকে শাহ আলম অভি দলের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি দলের পক্ষে কোনো সভা, সমাবেশ, কর্মসূচি, বিবৃতি, প্রতিনিধিদল বা অন্য কোনো কার্যক্রমে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া কিংবা প্রতিনিধিত্ব করার জন্য অনুমোদিত নন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের সব পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে শাহ আলম অভিকে পার্টির কার্যক্রমে সম্পৃক্ত করেন অথবা সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশ নেন, তবে দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলা বিধি ও প্রযোজ্য সাংগঠনিক নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কার সংক্রান্ত সিদ্ধান্তকে অবিলম্বে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/28/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০