News Admin
২৩ জুলাই ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিলের সঙ্গে আয়কর রিটার্ন ও মূসক না দিলে অতিরিক্ত কর কাটবে তিতাস

নিজস্ব প্রতিবেদক: সেবামূল্য ও পাওনা বিল পরিশোধের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (PSR) এবং সঠিকভাবে পূরণ করা মূসক চালানপত্র (ফরম মূসক-৬.৩) জমা দেওয়া বাধ্যতামূলক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ দুই নথির যেকোনোটি বিলের সঙ্গে সংযুক্ত না থাকলে প্রযোজ্য উৎসে করের হারের চেয়ে ৫০ শতাংশ অতিরিক্ত কর কর্তন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ২৬৪ ধারা অনুযায়ী, সেবা প্রদানের বিপরীতে বিল দাখিলের সময় করদাতা হিসেবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (Proof of Submission of Return-PSR) সংযুক্ত করা বাধ্যতামূলক।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিলের সঙ্গে PSR জমা দিতে ব্যর্থ হলে অথবা রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে না পারলে আয়কর আইন, ২০২৩-এর ১৪২(১) ধারা অনুযায়ী প্রযোজ্য উৎসে করের হারের চেয়ে ৫০ শতাংশ অতিরিক্ত কর কর্তন করা হবে।

এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৯৪ ধারা এবং এসআরও নং-১৮২-আইন/২০২৫/৩১০-মূসক-এর অনুচ্ছেদ ৬(১) অনুযায়ী, সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথভাবে পূরণ করা মূসক-৬.৩ ফরমের কর চালানপত্র জমা না দিলে কোনো পণ্য বা সেবা গ্রহণ করা হবে না এবং সংশ্লিষ্ট বিলও পরিশোধ করা হবে না।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সঠিকভাবে পূরণ না করা মূসক-৬.৩ ফরম জমা দিচ্ছেন। একই সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (PSR)-এর পরিবর্তে কেবল টিআইএন (TIN) সনদ সংযুক্ত করা হচ্ছে, যা আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।

এ অবস্থায় পণ্য সরবরাহকারী ও সেবা প্রদানকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে বিলের সঙ্গে সঠিকভাবে পূরণ করা মূসক-৬.৩ এবং PSR সংযুক্ত করার জন্য চূড়ান্তভাবে অনুরোধ জানিয়েছে তিতাস। পাশাপাশি তৃতীয় কোনো পক্ষের বিল পরিশোধের ক্ষেত্রেও এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। অন্যথায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিদ্যমান বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/23/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০