News Admin
২২ জুলাই ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান মোবাইল কোর্টে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডসহ মাদকসেবী গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি সুদৃঢ় করতে এক অনন্য নজির স্থাপন করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বিচক্ষণ ও জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​২২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এই সফল অভিযানে আসামিকে দণ্ড প্রদান করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই ২০২৬) ব্রাহ্মণপাড়া থানার সুযোগ্য ও দক্ষ অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) মো. শামীম হোসেনের নেতৃত্বে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ব্রাহ্মণপাড়া থানাধীন এলাকায় অপরাধ দমনে পুলিশ প্রশাসনের এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে দারুণ স্বস্তি ফিরিয়ে এনেছে। অভিযানকালে মাদক সেবনের অপরাধে মো. সাজ্জাদ (২১) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামের খোকন ও পারভীন আক্তার দম্পতির ছেলে।
​পরে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা জরিমানা প্রদান করা হয়।

​আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার সুনামধন্য অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ‘গোমতী প্রতিদিন’কে বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। ব্রাহ্মণপাড়া থানাকে একটি মাদকমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

​ওসির এমন কঠোর ও যুগোপযোগী পদক্ষেপে এলাকায় সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা আরও বহুগুণ বেড়ে গেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/22/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০